সাতক্ষীরা হতে ৭৮০ পিস ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

২৯ আগস্ট ২০২৩ তারিখ র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন দক্ষিণ পলাশপুর (০৮ নং ওয়ার্ড) এর আবুল কাশেম সড়কের পূর্ব দিকে হোটেল উত্তরা এর দ্বিতীয় তলায় কতপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াব ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি রাতে অভিযান পরচিালনা করে আসামী- মনোরঞ্জন (৪৮), পিতা-মৃত দয়াল মন্ডল, সাং-ভাতগ্রাম, থানা- মির্জাপুর, জেলা- টাংগাইল এবং মোঃ ইসমাইল হোসেন (৫২), পিতা- মৃত সিদ্দিকুর রহমান, সাং-খানখানাপুর, থানা-রাজবাড়ি সদর, জেলা-রাজবাড়িদেরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৭৮০ (সাতশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার র্পূবক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়ছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…