বাউফল, কালিশুরি বাজারে, ভোক্তা অধিকারের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা।

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
মেয়াদ উত্তীর্ণ ঔষধ, বাসিপচা খাবার সংরক্ষণ, অতিরিক্ত মূল্যে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে ৭ দোকানে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,পটুয়াখালী।
বুধবার (৩০ আগষ্ট’২৩) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কালিশুরি বাজারে এ অভিযান চালিয়ে পচা ধুলাবালি পরিবেশে মিষ্ট রাখার দায় ২টি মিষ্টির দোকান, মূল্য বেশি রাখার দায় ২টি মুদী দোকান,পচা বাসী খাবার রাখার দায় ২টি খাবার হোটেল ও মেয়াদোত্তীর্ণের দায় ১টি ঔষধের দোকানসহ মোট ৭ টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রত্যেককে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী’র সহকারী পরিচালক শাহ মোঃ সোয়াইব
অভিযানকালে বাউফল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…