মসজিদ,মন্দির নির্মাণ সহ ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু

রিপোর্ট – মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ব্যুরো প্রধান, ময়মনসিংহ বিভাগ,,,

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ম মেয়র মোঃ ইকরামুল হক টিটু, তার মেয়াদকালে মসজিদ, মন্দির, গোরস্থান, শম্মানঘাট, ঈদগাহ নির্মাণ ও সংস্কারের বিভিন্ন উদ্যোগে গ্রহণের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সহ ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের পাশে থেকেছেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, জয়নুল আবেদিন পার্কে একটি পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ, মহিলাদের জন্য নামাজের স্থান, পাটগুদাম বাসস্ট্যান্ডে একটি মসজিদ নির্মাণ করেছেন এবং মাসকান্দা বাসস্ট্যান্ডে তার উদ্যোগে যাত্রীদের সুবিধার্থে একটি মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে।
এছাড়া, নগরীর পালপাড়ায়, কেওয়াটখালী রেল কলোনী সহ বিভিন্ন স্থানে মেয়র মোঃ ইকরামুল হক টিটুর উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে মন্দির নির্মাণ করা হয়েছে। অসংখ্য মন্দিরের সংস্কারের সহযোগিতা করা হয়েছে।
নগরীর গোরস্থান গুলোকে সংস্কার, সীমানা প্রাচীর তৈরি ছাড়াও নতুন গোরস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।

এর ফলে গোরস্থানগুলোর পরিবেশ এবং আলো- পানির সরবরাহ সহ অন্যান্য সুবিধা বৃদ্ধি পেয়েছে। ভাটিকাশর, আকুয়া, গুলকিবাড়ি, সুতিয়াখালী গোরস্থান সংস্কার ছাড়াও ২০ নং ওয়ার্ডে নতুন রেলওয়ে গোরস্থান নির্মাণ করে দিয়েছেন।

নগরীর ঈদগাহ মাঠসমূহ সংস্কারের পাশাপাশি তৈরি করা হয়েছে নতুন ঈদগাহ মাঠ। ২০, ২২, ২৪, ২৫ নং ওয়ার্ডে ঈদগাহ মাঠ সংস্কারের পাশাপাশি সুতিয়াখালীসহ নগরীর বিভিন্ন স্থানে নতুন ঈদগাহ মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
সকল ধর্মীয় আয়োজনেও সক্রিয় মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। যত প্রত্যন্ত অঞ্চলেই হোকনা কেন যে কোন ধর্মীয় আলোচনাসভা, মিলাদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের যে কোন আমন্ত্রণে সর্বাগ্রে উপস্থিত থেকেছেন মোঃ ইকরামুল হক টিটু।
মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, সেবক সকলের প্রয়োজনে পাশে থাকেন তিনি। ঈদ, পূজায় ইকরামুল হক টিটু উপহার পৌঁছে যায় সকলের ঘরে ঘরে। মোঃ ইকরামুল হক টিটু জানান, তিনি দায়িত্বে থাকুন বা না থাকুন ধর্মীয় সকল আয়োজনে তিনি আজীবন সহযোগিতা করে যাবেন। যদি তিনি আবার সুযোগ পান, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নের পাশাপাশি এসব প্রতিষ্ঠানের সাথে যুক্ত মানুষদের জীবনমান উন্নয়নেও কাজ করে যাবেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…