মসিক নগরীর ২৪ নং ওয়ার্ডে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন মেয়র টিটু

রিপোর্ট – মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ব্যুরো প্রধান, ময়মনসিংহ বিভাগ,,,,,

০৯ ফেব্রুয়ারী,২০২৪ রোজ শুক্রবার, বেলা ১২ টায় মসিকের ২৪ নং ওয়ার্ড, বাকৃবি ফসিলের মোড় সংলগ্ন বায়তুল আত্বীক জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি-মোঃ ইকরামুল হক টিটু। এসময় তিনি মসজিদ কমিটির সম্মানিত সদস্য গন ও উপস্থিতি সকলকে আশ্বস্ত করে বলেন, আমার ব্যক্তিপক্ষ হইতে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মসজিদের উন্নয়ন কাজে এবং ধর্মীয় কাজে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোটে জদি আবারও আমি মেয়র হিসেবে দায়িত্ব পাই তাহলে এলাকার উন্নয়নে অসমাপ্ত কাজগুলো সঠিক ভাবে সম্পন্ন করার চেষ্টা করব।
এসময়ে অন্যান্যদের মাঝে
আরও উপস্থিত ছিলেন মসিকের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম সোহেল সহ অত্র এলাকার সর্বস্তরের জনগণবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…