বিশ্ববিদ্যালয় পাচ্ছে ঠাকুরগাঁওবাসী

আল আমিন আব্দুল্লাহ (স্টাফ রিপোর্টার):
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় চূড়ান্তভাবে স্হাপন করতে যাচ্ছে সরকার।
আজ মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বিকেলে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন। তিনি বলেন, ‘আরেকটি বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন হয়েছে। সেটি হলো ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন ২০২৩। এটি যে নামে উপস্থাপিত হয়েছিল ঠিক সেই নামেই অনুমোদিত হয়েছে।
অল্প কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…