ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিঙের ধাক্কায়  ট্রাকচালকের মৃত্যু 

আবুল হাসনাত রিন্টু, ফেনী:
ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিঙের সঙ্গে ট্রাকের ধাক্কায় এর চালক নিহত হয়েছেন এবং চালকের সহকারী আহত হয়েছেন।
নিহত ট্রাকচালক অলি উদ্দিন (৩২) বগুড়া জেলার সদর উপজেলার নিসিন্দারা গ্রামের জিন্নত আলীর ছেলে। গুরুতর আহত চালকের সহকারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সোমবার (১২ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. মোস্তফা কামাল জানান।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে রড বোঝাই করে ট্রাকটি বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফেনী সদর উপজেলা মধুপুর এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিঙের সঙ্গে ধাক্কা খায়। এতে যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক ও তার সহকারী এর সামনের অংশে আটকা পড়েন। খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের নিয়ে যায়। সেখানে চিকিৎসক ট্রাকচালক অলি উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সহকারীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মোস্তফা কামাল জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কের ওই স্থান থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…