*ফেনী মিজান পাড়া থেকে অপহৃত নারী ভিকটিম “পিবিআই” ফেনী কর্তৃক উদ্ধার*

ফেনী থেকে স্টাফ রিপোর্টার
এ.কে আজাদঃ

গত ২৭ জুন ২০২৪ খ্রিঃ সময়: ১৪.০০ ঘটিকায় সূত্রোক্ত মামলার নারী ভিকটিম “ক (১৬+)” কে ফেনী জেলার ফেনী সদর থানাধীন ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে অপহৃত হন। এই সংক্রান্তে ভিকটিমের মা—ফাহিমা আক্তার নিপু (৪৪) বাদী হয়ে বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ফেনী, কমপ্লেন মামলা দায়ের করেন। উক্ত মামলাটি পিবিআই, ফেনী কর্তৃক তদন্তের নির্দেশনা পেয়ে জনাব জয়িতা শিল্পী, পিএসসি, পুলিশ সুপার, পিবিআই, ফেনী জেলা—এর দিক নির্দেশনায় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মোর্শেদ আলম—এর নেতৃত্বে পিবিআই, ফেনী জেলার একটি চৌকস টিম পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকার এলআইসি শাখা হতে তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে এবং নারী পুলিশের সহায়তায় গত ০৮ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ সকাল ০৭.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মিজান পাড়া, ফেনী এলাকা হতে ভিকটিম “ক (১৬+)” কে উদ্ধার করেন। উদ্ধারকৃত ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্ত কার্যক্রম অব্যহত আছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…