নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর কর্ম বিরতি পালন

ব্রেলভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – প্রধানমন্ত্রী ও বিদ্যুত বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুত সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুনগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি-পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করনের দাবিতে কর্মবিরতি পালন করছে সারাদেশের পল্লী বিদ্যুত সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী। এরই ধারাবাহিকতায় পত্নীতলায় নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা শনিবার বিদ্যুত ব্যবস্থা ও জরুরী গ্রাহক সেবা সচল রেখে স্থায়ী কার্যালয়ে কর্মবিরতি পালন করছেন।

কর্মবিরতি পালন কালে আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন নওগাঁ পবিস-২ এর ডিজিএম কারিগরি (সদর) শাহীন কবির, এজিএম (ওএন্ডএম) আব্দুল মোতালেব, লাইনম্যান গ্রেড-১ আব্দুল কুদ্দুস, লাইনম্যান লেবেল-১ সাজ্জাদ হোসেন, লাইন শ্রমিক গোল্ডেন, মহিলা কর্মচারীদের পক্ষে বিলিং সুপারভাইজার নিগার সুলতানা, বিলিং সহকারী নারগিস বানু প্রমুখ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…