দশমিনা ইউনিয়নে সরকারি রাস্তায় ইউপি সদস্যের সীমানা প্রাচীর নির্মাণ

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালী দশমিনায় চলাচলের সরকারি রাস্তা কেঁটে পাকা সীমানা প্রাচীর নির্মাণ করছেন রিপন কর্মকার নামের এক ইউপি সদস্য। এতে স্থানীয় জনগণ বাধা দেওয়ায় হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেয় ওই ইউপি সদস্য ও তার লোকজন। সরেজমিনে গিয়ে জানা যায়, দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের এই রাস্তাটি দিয়ে এলাকার লোকজন দীর্ঘদিন ধরে চলাচল করে আসছে। রাস্তাটি বিভিন্ন সময় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে সংস্কার করা হয়। ৪নং দশমিনা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও রিপন কর্মকারের ছোট বোন বরিশালে স্বামীর বাড়ি থাকেন। তিনি ওই রাস্তার পাশে জমি ক্রয় করেছেন। মঙ্গলবার ভোরে রিপন কর্মকার ২৫-৩০ জন রাজমিস্ত্রি ও শ্রমিক নিয়ে চলাচলের সরকারি রাস্তা কেটে বেইচ তৈরি করেন।

স্থানীয় লোকজন বাধা দিলে রিপন কর্মকার বলেন, এ রাস্তা আমার বোন কিনছে, আপনাদের হাঁটতে দেই এটাই বেশি। এ বিষয়ে স্থানীয়রা ওই ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেয়।

স্থানীয় বাসিন্দা ফোরকান, আবদুল লতিফ, সবুজ হোসেন বলেন, এই রাস্তাটি দশমিনা সদরের সঙ্গে সংযুক্ত। এটা দিয়ে প্রতিদিন ১০-১৫ হাজার লোক চলাচল করেন। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল, কলেজ, মহিলা কলেজ, মাদারাসার শিক্ষার্থীরা আসা যাওয়া করে।

স্থানীয়রা আরও বলেন, রিপন কর্মকার একজনজন প্রতিনিধি (বর্তমান ৫নং ওয়ার্ডের মেম্বার)। তিনি সরকারি রাস্তা কেঁটে বোনের জমি দাবি করে সীমানা প্রাচীর নির্মাণ করেন। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে এ কাজ করতে পারলেন। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে এলাকার লোকজন অভিযোগ দিয়েছি।

ইউপি সদস্য (মেম্বার) রিপন কর্মকার বলেন, ওই জমি একাধিকবার স্থানীয় সার্ভেয়ার লিয়ারকে দিয়ে মাপজোক করানো হয়েছে, রাস্তার পরেও জমি আছে। রাস্তা আমার বোনের জমির মধ্যে। টাকা দিয়ে জমি কিনছি। কাজতো করবোই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, সরকারি রাস্তা কেটে সীমানা প্রাচীর নির্মাণ করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…