সুন্দরবনের অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ দুই বনদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ মেহেদী হাসান নয়ন
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ দুই বনদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যমতে সুন্দরবনের অভ্যন্তর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার কে এম আরিফুল হক।
তিনি জানান গতকাল গভীর রাতে সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই বনদস্যুকে আটক করে পুলিশ।
এসময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পাথুরিয়া নদীর পূর্বপাড়ে গভীর বন থেকে তিনটি একনালা বন্দুক, ১০ রাউন্ড গুলি, দুটি দা, ১টি হাতুড়ি, বাজি ফুটানোর যন্ত্র ও একটি ছাতা উদ্ধার করা হয়।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…