ঢাকার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য অভিযোগ তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নগর গণপূর্ত বিভাগ, ঢাকার নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ এনে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল কালাম আজাদ ফ্যাসিবাদের অন্যতম দোসর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন রতনের ভাগনে। গত অর্থ বছরে ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এ থাকাকালীন সময় কাউন্সিলর রতনকে পাঁচ কোটি টাকার কাজ পাইয়ে দেন। ছাত্র ও জনতার আন্দোলন দমাতে রতনকে অর্থ দেন আজাদ।

তারা আরও বলেন, আবুল কালাম আজাদ নগর গণপূর্ত বিভাগে নিয়ম নীতির তোয়াক্কা না প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে এলটিএমের পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করেন। এভাবে শত কোটি টাকার টেন্ডার বাণিজ্য মহোৎসব হয়েছে যা কোনোভাবে থামছে না। অসংখ্য অভিযোগের পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার।

সাধারণ ঠিকাদার, ছাত্র ও জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুম খন্দকার, জাবেদ পাটৌয়ারী, আরিফুর রহমান, ফখরুল প্রমুখ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…