নিজ কর্মস্থলে আসছেন না তিনদিন ধরে আত্নগোপনে বরিশালে (এডিসি) রাসেদুল ইসলাম

জামাল কাড়াল বরিশাল

বরিশাল মেট্রোপলিটন( বিএমপি)পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম তিন দিন ধরে নিজ কর্মস্থলে আসছেন না। তাঁর ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি কোথায় আছে তাঁর অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানতে পারছে না। রাশেদুল জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় হত্যা মামলার আসামি। ধারণা করা হচ্ছে, মামলা থেকে বাঁচতে তিনি আত্মগোপনে গেছেন।বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বুধবার এডিসি রাশেদুলের কর্মস্থলে অনুপস্থিত থাকার কথা নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের জানান, রোববার থেকে তিনি কর্মস্থলে আসছেন না। ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। বিষয়টি পুলিশ সদর দপ্তরে জানানো হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরা এলাকায় ভবনের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ। ওই ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি হন এডিসি রাশেদও। গ্রেপ্তার এড়াতে বরিশাল থেকে তিনি পালিয়ে গেছেন– এমনটাই শোনা যাচ্ছে।পুলিশের একাধিক সূত্রে জানা যায়, গত রোববার বেলা ২টার দিকে নগরের শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বের হন এডিসি রাশেদ। এর পর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগ দেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…