জামাল কাড়াল বরিশাল।

বরিশালে শীর্ষ মাদক ব্যাবসায়ী হিরা মাঝিকে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হিরা মাঝি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকার ঈঙ্গুল মাঝির ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারি হিরা মাঝিকে ৩০৩টি ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে গৌরনদী থানা পুলিশ।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেপ্তার শীর্ষ মাদক কারবারি হিরা মাঝির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…