যশোর জেলার শার্শা থানা এলাকা হতে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
মামলার অপ্রাপ্ত বয়স্ক ভিকটিমকে (১৪ বছর) স্কুলে যাওয়া আসার পথে গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান মোল্লা (৩২), পিতাঃ- মোঃ সোহরাব মোল্লা, থানা- শ্রীপুর, জেলা-মাগুরা, প্রায়শই উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। এরই ধারাবাহিকতায় গত ০৯/০২/২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকালে ভিকটিম স্কুলে যাওয়ার সময় ফাঁকা রাস্তার উপর পৌছাইলে গ্রেফতারকৃত আসামি তার সহযোগীদের সহায়তায় ভিকটিমকে একটি মোটরসাইকেলে করে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমের পিতা-মাতা ও আত্মীয়-স্বজনগণ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করিয়া ভিকটিমের কোন সন্ধান না পাইয়া ভিকটিমের মা মাগুরা জেলার শ্রীপুর থানায় অপহরণ করিয়া ধর্ষণ ও সহায়তা করার অপরাধে একটি নিয়মিত মামলা রুজু করেন।
র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প, সংবাদ প্রাপ্তির সাথে সাথে উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্নিত মামলার ১নং আসামী মোঃ হাসান মোল্লা (৩২), পিতাঃ- মোঃ সোহরাব মোল্লা, থানা- শ্রীপুর, জেলা-মাগুরা’কে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প এবং র‍্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল গত ২৭/০৮/২০২৩ইং তারিখ রাতে যশোর জেলার শার্শা থানাধীন আহআঁচড়া এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছে সে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ করেছে। এছাড়াও অপহৃত ভিকটিমকে উদ্ধারে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…