খানসামায় শিশু ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

শফিকুল ইসলাম সোহাগ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় এক শিশুকে জোড় পূর্বক ধর্ষণের অভিযোগে মো. খাদিমুল ইসলাম (১৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের কছিমুদ্দিন পাড়ায় এ ঘটনা ঘটে।

আসামী খাদিমুল উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর ছাতিয়নগড় গ্রামের মির্জাপাড়ার মো. হাচানুর রহমানের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে ওই যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশু মেয়ে (১০) এর মা বাবা জীবিকার তাগিদে
ঢাকায় থাকেন। সেই সুবাদে শিশুটি তার চাচার বাড়িতে থাকেন। অভিযুক্ত খাদিমুলের নানার বাড়ী ওই এলাকায়। শিশুটির খেলার সাথীকে ডাকতে গেলে এই সুযোগে শিশুটির সাথে বিভিন্ন ধরনের দুষ্টমি ও ফাজলামী করে। একপর্যায়ে বিভিন্ন ধরনের জিনিস কিনে দেওয়ার কথা বলে একটি ঘরের ভিতরে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর খাটের উপরে শোয়াইয়া তার পড়নের জামাকাপড় খুলে ইচ্ছার বিরুদ্ধে, জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত খাদিমুল তার মুখ চেপে ধরে। ধর্ষণের কারণে গোপনাঙ্গে রক্ত প্রবাহিত হওয়ায় খাদিমুল ভয় পেয়ে দ্রুত ঘর থেকে বেড়িয়ে পালিয়ে যায়। এরপর শিশুটি কান্নাকাটি করলে স্থানীয় লোকজন অনেকেই এসে উদ্ধার করে।

এ বিষয়ে খানসামা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে আসামীকে আটক করা হয়। এরপর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    নাউতারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় নাউতারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করছে উপজেলা প্রশাসন। নদীর স্বাভাবিক প্রবাহ ও ভূ-প্রাকৃতিক পরিবেশ…