রংপুরে বোরকা পরিয়ে বাইকে ঘুরিয়ে হোটেলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

রউফুল আলম, ব্যুরো চীফ,রংপুর:

রংপুরে বোরকা পরিয়ে বাইকে ঘুরিয়ে হোটেলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন নাজমুল হোসেন (৩০) নামে এক যুবক। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
(৩০ সেপ্টেম্বর ) সোমবার দুপুরে নগরীর পূর্বগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাজমুল হোসেন গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার মধ্যভাঙ্গা মোড়ের নজরুল ইসলামের ছেলে। তিনি নগরীর ধাপ মেডিকেল পাকার মাথা এলাকায় ভাড়া থেকে আইকন ড্রিমস স্কুলে পরিবহণ ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই সোহেল রানা।

মামলা সূত্রে জানা যায়, স্কুলে যাতায়াতের সুবাদে নাজমুল ওই স্কুলছাত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলে। গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় ওই স্কুল ছাত্রীকে ফুসলিয়ে কালো বোরকা পরিয়ে নাজমুল মোটরসাইকেলে করে নগরীর বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। পরে দুপুর বেলা নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের আল-আমিন আবাসিক হোটেলে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে নাজমুল।

এ সময় ধর্ষণের কথা পরিবারের সদস্যদের জানালে ক্ষতি হবে বলে নাজমুল ওই ছাত্রীকে হুমকি দেয়। পরে বিকাল ৩টার দিকে ওই ছাত্রীকে মোটরসাইকেলে করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায় নাজমুল। ওই ছাত্রী বাসায় এসে অসুস্থতা বোধ করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী পরিবারের সদস্যদের পুরো ঘটনাটি জানায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রোববার মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নাজমুলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই সোহেল রানা বলেন, আসামিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়া হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    নাউতারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় নাউতারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করছে উপজেলা প্রশাসন। নদীর স্বাভাবিক প্রবাহ ও ভূ-প্রাকৃতিক পরিবেশ…