দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানব বন্ধন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম : ৩০.০৯.২০২৪
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানীর প্রতিবাদে ও অভিন্ন চাকুরী বিধি প্রনয়নসহ চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরী নিয়মিত করনের দাবিতে কুড়িগ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধনে অংশ নেয় কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম লতেশ চন্দ্র, লাইনম্যান নাজমুল, রবিউল অন্যান্যরা।
বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কতর্ৃক নিম্নমানের বিদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি কওে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানী করা হচ্ছে। এ সকল ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হয়রানী বন্ধের দাবি জানান তারা। এছাড়াও অনতিবিলম্বে আরইবি ও পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রনয়নসহ চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকুরী নিয়মিত করা না হলে আরইবি কে বয়কটের ঘোষণা দেন বক্তারা।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…