মুন্সিগঞ্জে লৌহজংয়ে মা ইলিশ মাছ জব্দ

মোঃ আল বাধন লৌহজং উপজেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকায় অবৈধভাবে মা ইলিশ মাছ ধরে নিয়ে যাওয়ার সময় পদ্মা সেতু উত্তর থানার এসআই আরিফুল সাহেব এবং আনিসুল সাহেব তাদের থাওয়া করলে তারা মাছ রেখে পালিয়ে যায়। জব্দ করা মাছগুলো পদ্মা সেতু উত্তর থানায় নিয়ে গেলে উত্তর ওসি মহোদয় জনাব জাকির হোসেন মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় দিয়ে দেয় এবং ওসি মহোদয় নির্দেশ দেন আরো কঠিনভাবে অভিযান অব্যাহত রাখার। অনেক জেলেরা কোস্ট গার্ড এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাছ ধরে চলছে ।
স্থানীয় কিছু জনসাধারণ সাথে কথা বলে জানা যায় যে অনেক জেলেরা মা ইলিশ মাছ ধরে তারা পদ্মা নদীর চরে বিক্রি করে এবং এই মাছ গুলো স্থানীয় কিছু প্রভাবশালীরা মাছ গুলো ক্রয় করে বেশি মূল্যে তারা অন্য জাগায় বিক্রি করে ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    পাবনায় মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলার প্রতিবাদে ধর্মঘট-আলোচনার পর আল্টিমেটাম

      পাবনা প্রতিনিধি :   পাবনা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনায় ছয়টি পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকের উদ্যোগে জরুরি বৈঠকে ৪৮…

    ডিবির বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার

    সুমন খান: গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-বিভাগ ( ডিবি )।…