মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩

মেহেদী হাসান নয়ন, বাগেরহাট
খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মৎস ঘেরের কর্মচারী শংকর নগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬), বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লগপুর এলাকর সাইদুল রহমানের ছেলে শুকর (২৫) একটি পালসার মোটরসাইকেল যোগে‌ তেতুলীয়া ব্রিজে পৌঁছালে অপারদিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার আরদেস আলী জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কছে হস্তান্তর করা হয়েছে।
কাটাখালি হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রামপালের ফয়লা বাজার থেকে মোটর সাইকেলযোগে বেলাই যাবার সময় এ দুর্ঘটনা ঘটে ট্রাক ও ট্রাক ড্রাইভার অঙ্গাত রয়েছে,পরবর্তী আইনের কার্যক্রম প্রক্রিয়াধীন।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    গৌরনদীতে বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নেতার মৃত্যু, অসুস্থ আরও ১০–১২ জন

    রিপোর্টার: রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল ব্যুরো চীফ বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিএনপি নেতা মিরাজ ফকির (৫০) মারা গেছেন। তিনি আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড…

    ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড আহত-১

    মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮.৫০ টায় উপজেলার টিএন্ডটি রোড সংলগ্ন মের্সাস…