মিরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মিরপুর (কুষ্টিয়া)আশিক।।
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়া প্রবাসী যুবক নিহত হয়েছে। নিহত বাদশা (৩৫) উপজেলার সদরপুর ইউনিয়নের আজমপুর শীতলপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। গতকাল সোমবার সকালে কাতলামারী-হাটবোয়ালিয়া সড়কের বরবরিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে বাদশা মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কাতলামারী বাজারে যাওয়ার পথে উক্ত স্থানে ছাগলের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার বিষয়টি নিশ্চিত করেন। নিহত বাদশা এক মাস পূর্বে দেশে আসেন এবং দশ দিন আগে বিয়ে করেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    গৌরনদীতে বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নেতার মৃত্যু, অসুস্থ আরও ১০–১২ জন

    রিপোর্টার: রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল ব্যুরো চীফ বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিএনপি নেতা মিরাজ ফকির (৫০) মারা গেছেন। তিনি আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড…

    ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড আহত-১

    মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮.৫০ টায় উপজেলার টিএন্ডটি রোড সংলগ্ন মের্সাস…