হাজীগঞ্জ বাজারে প্রায় একশ কেজি পঁচা গরুর মাংস জব্দ

মোঃ সিয়াম হোসেন,চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের পৌর হকার্স মার্কেট থেকে প্রায় এক’শ কেজি পঁচা গরুর মাংস জব্দ করেছে নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল আলম রমিজ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌর হকার্স মার্কেটের হাজী আবু তাহেরের গোস্তের দোকানের ফ্রিজ খুললে দেখা যায় পঁচা ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস।
গেলো একমাস ধরে ফ্রিজে থাকা পঁচা এ গরুর মাংসে উপর পোকামাকড়ের আনাগোনাও দেখা গেছে।
দোকানে এসব গরুর পঁচা মাংস রাখার দায়ে হাজী আবু তাহেরের গোস্তের দোকানের মালিক হাজী আবু তাহের ও মো. হারুনের নামে নিয়মিত খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা উভয়ই হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমূড়া গ্রামের বাসিন্দা।
জানতে চাইলে দোকানের মালিক হাজী আবু তাহের সাংবাদিকদের জানান, মাংস গুলো গেলো এক মাস আগের। ফ্রিজে মাংসগুলো রাখার পর তিনি অসুস্থ হয়ে পড়লে দোকানে আসেননি আর এগুলো বিক্রয় করা সম্ভব হয়নি।
ফ্রিজে থাকা পঁচা গরুর মাংসগুলো নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল আলম রমিজের উপস্থিতে ফ্রিজ থেকে বের করে ব্লিসিং পাউডার মেরে ডাকাতিয়া নদীর পাড়ে মাটি চাপা দেয়া হয়েছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…