প্রধানমন্ত্রীর উপহার দেওয়া হিজরা সম্প্রদায়কে  আশ্রয়ণ প্রকল্পে হয়রানী, চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় লিঙ্গের (হিজরা সম্প্রদায়) জন্য বরাদ্দ দেয়া আশ্রয়ণ প্রকল্পে নানারকম হয়রানি, প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জন্য চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
বুধবার (৭ মে) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তৃতীয় লিঙ্গের (হিজরা) সম্প্রদায় এই মানববন্ধনের আয়োজন করে। এসময় মানববন্ধনে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রঞ্জু খান ও তার সহযোগী রোমানের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পে থাকা একটি পুকুর জোরপূর্বক দখলের অভিযোগ করেন তারা।
এসময় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার ৪০টি ঘর দিয়েছে হিজরা সম্প্রদায়কে। এসব ঘরে বসবাস করতে ১ লাখ টাকা চাঁদা ও নানারকম হয়রানি করছে রঞ্জু খান ও তার লোকজন। এমনকি হিজরাদেরকে মারধর করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, হিজরা নেত্রী ববিতা, এশা, প্রার্থনা, সুমনা, রেসমাসহ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।
পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানকে এসব অভিযোগ দেন । এসময় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, অতিরিক্ত জেলা প্রশাসক।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…