শেরপুরে প্রাইম ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান!

মাসুম বিল্লাহ শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
প্রাইম ব্যাংক শেরপুর শাখার উদ্যোগে দিনব্যাপী চক্ষু চিকিৎসাসেবা ও ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় পৌরশহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান। প্রাইম ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার টি এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক রিজিওনাল হেড (নর্থ) আব্দুল হালিম, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের এ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যন কে এম মাহবুবার রহমান হারেজ, প্রাইম ব্যাংক আই হসপিটাল মেডিকেল অফিসার ডাঃ মাসুদ ইসলাম, ডাঃ সবুর হোসাইন, ডাঃ আতিক হোসাইন, ডাঃ যোবায়ের হোসাইন। আরো উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার ফায়জুল ইসলাম, নুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, রবিউল ইসলাম, কো অর্ডিনেটর মেহতাজ ইকবাল খান, ক্যাম্প অর্গানাইজার মোর্শেদ আলম, শরিফ তওফিক ইমরান, নার্স রুমিকা, এ্যাডমিন সহকারী সাজিদ হোসেন প্রমুখ।
দিনব্যাপী প্রায় ১ হাজার ২শ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করে এবং প্রাইম ব্যাংক আই হাসপাতাল কর্তৃক ঢাকায় ১শ ৫০ জন রোগীর ফ্রি ছানি অপারেশন সহ যাবতীয় চিকিৎসা সুবিধা দেয়া হবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…

    দুর্নীতি দূর করতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজন – মো. নূরুল ইসলাম বুলবুল 

    * জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হবে – ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর…