বগুড়ায় যমুনা থেকে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

রাশেদ, বিশেষ প্রতিনিধি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে বোহাইল ইউনিয়নের কাইজার চরে পাওয়ার প্লান্ট নির্মাণের জন্য যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গত শনিবার দুপুরে মানববন্ধনটি দক্ষিণ শংকরপুর গ্রামে অনুষ্ঠিত হয়। বোহাইল ৮নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শংকরপুর গ্রামের কৃষক মৃত বায়েস উদ্দিন আকন্দের ছেলে বারেক আকন্দ, মৃত নীল মাহমুদ পন্ডিতের ছেলে রসুল হাজি মন্ডল, মৃত মফিজ আকন্দের ছেলে ফেরদৌস আকন্দ, মৃত গিয়াস উদ্দিনের ছেলে রবিউল ইসলাম আকন্দ, মৃত রসুল শেখের ছেলে ইয়াদ আলী শেখ, গিয়াস উদ্দিন আকন্দের ছেলে শফিকুল ইসলাম আকন্দ, রবিউল মন্ডলের ছেলে সোহাগ মন্ডল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বোহাইল ইউনিয়নে সৌরশক্তি চালিত ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য অনেকদিন ধরেই প্রকল্পের কাজ চলছে। সেখানে মাটিভরাট কাজের জন্য কৃষকদের ৩ ফসলি জমির মাটি খনন যন্ত্র দিয়ে কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন কোর্টের একাধিক মামলা চলমান রয়েছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ চান কৃষকরা।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…

    কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত।

    সাইফুর রহমান শামীম, , কুড়িগ্রাম । ২/৮/২৫ জাতীয় শিক্ষক ফোরাম, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ২ আগষ্ট শনিবার (সকাল ১১ টায়) কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ব্যবস্থা…