শেরপুরের নকলায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলায় সড়ক দূর্ঘটনায় আব্দুল জলিল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ ২২ জানুয়ারি সোমবার সকালে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে নকলা পৌরসভার কুর্শা মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত জলিলের বাড়ি পৌরসভার কুর্শা মহল্লায়। তাঁর পিতার নাম মোহাম্মদ আলী। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায় জলিল সকালে কৃষিজমি দেখভাল করে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিকআপ ভ্যান জলিলকে চাপা দেয়। পরে স্থানীয় তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালক পালিয়ে গেছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান পরিবাবের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কতৃপক্ষের পরামর্শে জলিলের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    গৌরনদীতে বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নেতার মৃত্যু, অসুস্থ আরও ১০–১২ জন

    রিপোর্টার: রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল ব্যুরো চীফ বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিএনপি নেতা মিরাজ ফকির (৫০) মারা গেছেন। তিনি আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড…

    ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড আহত-১

    মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮.৫০ টায় উপজেলার টিএন্ডটি রোড সংলগ্ন মের্সাস…