মোংলা বন্দরের পশুর নদীতে বলগেট ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ শামীম হোসেন – খুলনা প্রতিনিধিঃ- বাগেরহাট জেলায় মোংলায় ঝড়ের কবলে পড়ে বলগেট ডুবির ঘটনায় নিখোঁজ মোকছেদ হাওলাদার এর মরদেহ শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উদ্ধার করেছে মোংলা নৌ পুলিশ। স্থানীয়রা দুপুরে টিএমএসএস গ্যাস ফ্যাক্টরির জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। গত বুধবার (২৭ মার্চ) মোংলা বন্দরের পশুর নদীতে দিগরাজ বিদ্যারবাহন খাল
সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ইট বোঝাই একটি বলগেট। এতে নিখোঁজ হন ঐ বলগেটের স্টাফ মো. মোকছেদ হাওলাদার। মোকছেদ খুলনার রুপসা এলাকার রহিম নগর এলাকার বাসিন্দা। মোংলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম জানান লাশটি উদ্ধার করে তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    গৌরনদীতে বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নেতার মৃত্যু, অসুস্থ আরও ১০–১২ জন

    রিপোর্টার: রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল ব্যুরো চীফ বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিএনপি নেতা মিরাজ ফকির (৫০) মারা গেছেন। তিনি আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড…

    ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড আহত-১

    মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮.৫০ টায় উপজেলার টিএন্ডটি রোড সংলগ্ন মের্সাস…