শিবগঞ্জে ডিবি পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ জন গ্রেপ্তার 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম হেরোইন ও ১০০ বোতল ফেনসিডিলসহ ২ জন কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের বশির আহম্মেদের ছেলে সজিব হোসেন (১৯) ও একই উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের নামো চাকপাড়ার রোকেয়া বেগম ও মৃত জবদুলের ছেলে মনিরুল ইসলাম ওরফে মন্টু (৩৫)।
২ জুন শুক্রবার রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার মাদকসহ ২ জন গ্রেপ্তারের বিষয় টি এ প্রতিবেদক কে নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই আসগর আলী ও এসআই অনুপ কুমার সরকারের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক স্থানে অভিযান দুটি পরিচালনা করে।
জানাগেছে, ৩১ মে বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার খাসেরহাট বাজার থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আসামী সজিবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
অপরদিকে একই দিন শিবগঞ্জ নামো চাকপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মন্টুকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ দুটি ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…