মাধবপুরে পল্লী বিদ্যুৎতের মিটার রিডার সড়ক দুঘটনায়: নিহত-১

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের এক মিটার রিডার নিহত হয়েছেন।শনিবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের কায়সারনগর ও সাহেব বাড়ি গেইটের মধ্যবর্তী স্থানে গ্রামীণ এ ঘটনা ঘটে।নিহত ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জয়েন বড়দল গ্রামের গোলাম আজম তালুকদারের ছেলে।হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. ফয়েজ উল্লাহ জানান, নিহত ফরিদুল ইসলাম ৪ বছর আগে মিটার রিডার পদে চাকরিতে যোগ দিয়েছিলেন।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, নিহত ফরিদুল রাস্তা পারাপারের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন।এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যায়।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…