রোহিঙ্গা কিশোরকে গলা কেটে হত্যা, ২ রোহিঙ্গা গ্রেপ্তার

হানিফ সাকিব, হাতিয়া

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে মোহাম্মদ জাহিদ হোসেন (১৫) নামের এক রোহিঙ্গা কিশোরকে গলা কেটে হত্যার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে দুই আসামিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়। ৮ জুন রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলো ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮১ নম্বর ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ কায়সার (১৬) ও ২৭ নম্বর ক্লাস্টারের নুরুল হকের ছেলে ইউসুফ জালাল (১৭)।নিহত মোহাম্মদ জাহিদ হোসেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৯০ নম্বর ক্লাস্টারের মৃত আবদুল মালেকের ছেলে। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে ৮ জুন রাতে জাহিদকে বেড়িবাঁধের কাছে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে কায়সার ও ইউসুফ। এরপর হাত-পায়ের রগ কেটে দেয়।ওসি আরও জানান, ১২ জুন ২০ বেড হাসপাতালের পাশে বেড়িবাঁধের পাশ থেকে গলা ও হাত-পায়ের রগ কাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোস্তাকিমের করা হত্যা মামলার তদন্ত করতে গিয়ে রোহিঙ্গা কায়সার ও জালালের সম্পৃক্ততা পায় পুলিশ। গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের ভাষ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি ও নিহতের মোবাইল ফোন জব্দ করা হয়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…