সাংবাদিক নাদিম হত্যা: কয়রা রিপোটার্স ইউনিটির উদ্বেগ,শাস্তি দাবি

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা বিশেষ প্রতিনিধি:

জামালপুরে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় কয়রা রিপোটার্স ইউনিটি উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (১৬ জুন) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ওবায়দুল কবির সম্রাট ও সাধারণ সম্পাদক শেখ জহুরুল ইসলামসহ রিপোটার্স ইউনিটির সকল সদস্যরা ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে নিহত সাংবাদিক গোলাম রাব্বানীর ওপর হামলাকারীরা যেই হোক না কেন তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায় কয়রা রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দ ।

বিবৃতিতে নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি তাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান রিপোটার্স ইউনিটির সদস্যবৃন্দ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…