রামপালে গাঁজাসহ এক যুবক গ্রেফতার 

রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে ফয়লা বাজার এলাকা থেকে ফাহাদ গাজী (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার উজলকুড় ইউনিয়নের পার গোবিন্দপুর গ্রামের মোস্তফা গাজী’র পুত্র। ৯ জুন শুক্রবার রাত সাড়ে ৮ টায় পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে ফয়লা বাজারের জাহাঙ্গীরের ভাতের হোটেলের সামনে এক ব্যক্তি গাঁজা নিয়ে অবস্থান করছে। এর ভিত্তিতে এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাহাদকে চ্যালেঞ্জ করে এবং তার দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী করলে তার কাছে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজা পাওয়া যায়। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ৫০ গ্রাম গাঁজাসহ উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজার থেকে ফাহাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…