ডিমলায় তিন ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী চুড়ান্ত

মো: হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তিন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। গত ০৯ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সরকারী বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত মোতাবেক ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, গয়াবাড়ী ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন সরকার ও খগা খড়িবাড়ী ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমকে সরকার দলীয় প্রার্থী হিসেবে নৌকার মাঝি চুড়ান্ত করা হয়েছে। প্রার্থীরা জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে চুড়ান্ত হয়েছি। আগামী ১৭ জুলাই (সোমবার) জনগনের ভোটে নৌকা প্রতীকে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…