রাজধানীর মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২০

সুমন খান:

মোহাম্মদপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানা পুলিশ থানাধীন বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি বাসা থেকে যৌথ অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

২৯ অক্টোবর ২০২৪ তারিখ দিবাগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ মোহম্মদপুরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তিনজন সক্রিয় ডাকাত সদস্য, পাঁচজন পেশাদার ছিনতাইকারী ও তিনজন পেশাদার চোরকে গ্রেফতার করে। এছাড়া ডিএমপি অ্যাক্টে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ শিহাব হাওলাদার (২৫), ২। মোঃ শুভ (২৩), ৩। মোঃ আব্বাস মির (২৪), ৪। মোঃ রাকিব (২৩), ৫। মোঃ লিটন (১৮), ৬। মোঃ রানা (২৭), ৭। মোঃ রনি (২২), ৮। মোঃ ওমর ফারুক (২৯), ৯। মোঃ সালাউদ্দিন আহম্মেদ লিটন (৪৫), ১০। মোঃ আসাদ (২১), ১১। মোঃ তমাল হোসেন (২২), ১২। রবিন (২০) ও ১৩। নাহিদ (২১)।

অন্যদিকে ২৯ অক্টোবর ২০২৪ তারিখ দিবাগত রাত ০৩.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল যৌথ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প, ব্লক-জি, বাসা নং-৫০৮ এর ৪র্থ তলা থেকে ৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ হিরা (২৮), ২। মোঃ সজীব (১৪), ৩। মোঃ লিটন (৩১), ৪। মোঃ মিঠুন (৩০), ৫। মোঃ রাজু (৩০), ৬। মোঃ ইয়াছিন (২০) ও ৭। মোঃ মুন্না (২০) । এ সময় তাদের হেফাজত হতে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি এবং পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    শ্বশুর কর্তৃক যৌন নির্যাতনের অভিযোগ, গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী গ্রেফতার

    রউফুল আলম, ব্যুরো চীফ, রংপুর: রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। নিহতের পরিবার অভিযোগ করেছে, মৃতার শ্বশুরের দ্বারা তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। মৃতার স্বামী…

    বরিশাল বিভাগে স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ব্লকেড

      কর্মসূচি ঘোষণ বরিশাল বিভাগে স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ব্লকেড বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বুধবার (১৩ আগস্ট) সমগ্র বিভাগে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *