মোরেলগঞ্জে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ

মোঃনাজমুল মোরেলগঞ্জঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার সকালে মোরেলগঞ্জের পঞ্চকরন নতুন বাজার এলাকায় পঞ্চকরন ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পঞ্চকরন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন হাওলাদার অতীতে এলাকায় বাড়িঘরে হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। এখন তিনি আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে সংবাদ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চকরন ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান কাজী, ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ কঞ্চন শরিফ ও সাধারণ সম্পাদক মোঃ এইচ এম আনিছুল ইসলাম মিন্টু, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মশিউর হাওলাদার, দুলাল ভান্ডারী, ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইদ্রিস আলী শরীফ ও সাধারণ সম্পাদক মোঃ নজীর খান, ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, ৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ চানমিয়া হাওলাদার এবং সাবেক ২নং ওয়ার্ডের গ্রাম সরকার মিজানুর রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি মোঃ বেল্লাল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সামছের আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফুয়াদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে বক্তারা স্থানীয় ইউপি সদস্য শাহীন হাওলাদারকে আওয়ামী লীগের সহযোগী এবং চাঁদাবাজ আখ্যা দিয়ে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নতুন বাজার এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য শাহীন হাওলাদার বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো সত্যতা নেই। বর্তমান পরিস্থিতিতে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আমি এর সুষ্ঠু সমাধান চাই।”

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    খুলনার দাকোপে মৎস্য চাষিদের সচেতনতায় প্রচারাভিযান সভা

    মোঃ শামীম হোসেন – খুলনা খুলনার দাকোপে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবি ও মৎস্য চাষিদের সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত। “জলবায়ু সহনশীল মাছ চাষে জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এই শ্লোগানে বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপের বারুইখালী এলাকায় খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভাটি অনুষ্ঠিত…

    খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ

    মোঃ শামীম হোসেন – খুলনা খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান ৩১ আগস্ট  (রবিবার) দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর-সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খুলনার জেলা প্রশাসক হিসেবে পদায়নের আগে মো: তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *