স্বামী আর পিতাতন্ত্রের দালালরা রাজনীতি ধ্বংস করছে : মোমিন মেহেদী

সুমন খান প্রতিনিধি:

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শুধু দুই পরিবার-ই নয়, স্বামী আর পিতাতন্ত্রের দালালরা রাজনীতি ধ্বংস করছে। তারা মহাজোট-যুগপৎ-মঞ্চ- মোর্চার আড়ালে জনবিরোধী ষড়যন্ত্র করে চলেছে।
তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে কার্যকর পদক্ষেপের দাবিতে অনুষ্ঠিত এক পথসভায় উপরোক্ত কথা বলেন। ২২ আগস্ট সকালে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা প্রমুখ।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, নির্মমভাবে বাংলদেশের মানুষকে কষ্টের মধ্যে ঠেলে দিচ্ছে ছাত্র-যুব-জনতা বিরোধী দুর্নীতির রাঘব বোয়ালেরা। এদেরকে না বলুন, এদেরকে প্রতিহত করুন। তা না হলে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি-শিক্ষা-ধর্ম-মানবতা-সমাজ-সভ্যতা।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…