সিংড়ায় স্বামীর সহায়তায় গৃহবধূকে গণধর্ষন স্বামী সহ গ্রেফতার ৬ জন।

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার

নাটোরের সিংড়ায় স্বামীর সহায়তায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নির্যাতিতার স্বামী সহ ৬ জনকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। সিংড়া থানার ইন্সপেক্টর তদন্ত আকবর আলী জানিয়েছেন, গতকাল রাতে সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার বুদ্দু মোল্লা তাঁর স্ত্রীকে জোর করে স্থানীয় যুবক রাকিব আলীর হাতে তুলে দেয়।

রাকিব ওই গৃহবধূকে এক গার্মেন্টস কর্মির ফাঁকা বাসায় নিয়ে গিয়ে ধর্ষন করে। বিষয়টি স্থানীয় আরো ৩ যুবক জানতে পেরে ওই বাড়িতে হানা দেয়। তাঁরা গৃহবধূকে সেখান থেকে স্থানীয় একটি ওয়ার্কশপে তুলে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণের পর সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়।

আজ সকালে নির্যাতিতা সেখান থেকে বের হয়ে থানায় গিয়ে তাঁর স্বামী সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

পরে পুলিশ দিনব্যাপী সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বামী বুদ্দু মোল্লা, গ্রাম পুলিশ গোপাল চন্দ্র সরকার, নাজমুল আলী মন্ডল, রাকিব আলী, আব্দুল মোমিন ও শহিদুল ইসলাম নামে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে সিংড়া থানা পুলিশ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…