শেরপুরে বাস চাপায় এক গৃহবধূ নিহত 

মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়াঃ
ঢাকা বগুড়া মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় গঙ্গা রানী (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে।
নিহত গঙ্গারানী বিশালপুর ইউনিয়নের উদগ্রামের সুনীল চন্দ্রের স্ত্রী।
শনিবার ৯ জুলাই দুপুর আড়াইটার দিকে শেরপুর বাসস্ট্যান্ড ওয়ালটন শোরুম এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিশাল পুর থেকে প্রয়োজনীয় কাজে শেরপুর বাস স্ট্যান্ডে আসে। এ সময় রাস্তার পশ্চিমপাড় থেকে পূর্ব পাড়ে যাওয়ার সময় অজ্ঞাত নামা বগুড়া গামি একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনার স্থলেই গঙ্গা রানী নিহত হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, বাস পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…