শার্শা বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজা সহ ২ জন আটক 

আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ—
যশোরের শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম (২৮) ও আব্দুল মান্নান (২০) নামে দুই মাদক কারবারিকে ফেন্সিডিলও গাঁজা সহ
আটক করেছে ডিবি পুলিশ। রবিবার (১৮ জুন) রাতে ওই দুই জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার ডিহি ছুরি পাড়া গ্রামের মোঃ হজরত শিকদারের ছেলে তরিকুল ইসলাম (২৮) ও বেনাপোল পোর্ট থানার কলেজ পাড়ার মোঃ আলমগীর হোসেনের ছেলে আব্দুল মান্নান (২০)।
ডিবির অফিসে সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে শার্শা ও বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে ১ কেজি মাদকদ্রব্য গাঁজা, ও আব্দুল মান্নানকে ১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করে।
জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮১,০০০ হাজার টাকা।
এ বিষয়ে যশোর গোয়েন্দা শাখা ডিবির এএস’আই নিরমল কুমার ঘোষ, ও এস’আই মোঃ শানিনুর রহমান বাদী হয়ে দুই (২) থানায় একটি করে এজাহার দায়ের করেছেন।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…