লালমোহন বদরপুরে বেকার জেলেদের মাঝে পূর্নবাসনের চাল বিতরণ

আবদুস সাত্তার, ভোলাঃ
ভোলার লালমোহন বদরপুর ইউনিয়নে প্রায় সাড়ে ৩ হাজার জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২৫ জুন) সকাল থেকে এ চাল বিতরণ শুরু হয়। উপজেলার তেতুঁলিয়া নদী সংলগ্ন বদরপুর ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণের সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদউল্যাহ বলেন, মৎস্য আহরণের উপর ৪ মাস নিষেধাজ্ঞা থাকায় বেকার জেলেদের জন্য সরকার প্রতিমাসে ৪০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্ধ দেয়। চাল বরাদ্ধ পাওয়ার পর সঠিক জেলেদের যাচাই বাছাই করে তালিকা তৈরীতে কিছুটা বিলম্ব হয়েছে। তবুও সরকারের দেয়া চাল আমরা জেলেদের মাঝে সঠিক ভাবে বিরতণ করতে পেরেছি।
তিনি আরো জানান, বদরপুর ইউনিয়নে প্রায় ৫ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে ১৬৯৫ জনের জন্য চাল বরাদ্ধ পাওয়া গেছে। এপ্রিল ও মে মাস মিলিয়ে সুবিধাভোগী জেলের সংখ্যা এখন ৩৩৯০ জন।
এদিকে অসময়ে চাল পেয়ে জেলে পরিবারের সদস্যরাও খুশি। অনেক জেলে জানান, ভরা মৌসুমেও নদীতে তেমন মাছ মিলছে না। এ কারনে অনেক জেলেরা ধার-দেনা করে তাদের সংসার চালায়।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…