লালমনিরহাট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ শরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ

আজ ২৭/০১/২০২৪ খ্রিঃ রোজ শনিবার, পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানার এসআই(নিঃ) মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৮নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালাল পাড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোল ঘরের সামনে পাকা রাস্তার উপর একটি বাসে তল্লাশী করিয়া আসামী ০৩ কেজি ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে আসামী ১। মোঃ আবুল কালাম (২৪), পিতা-মোঃ মোজাম্মেল হক, মাতা-মোছাঃ সাকাতন বেগম, সাং-চর গোরক মন্ডল, ২নং ওয়ার্ড , থানা- ফুলবাড়ী, জেলা –কুড়িগ্রাম’কে গ্রেফতার করেন।

বর্ণিত মাদক ব্যবসায়ী করলা (সবজি) ভর্তি একটি চটের বস্তার ভিতরে উক্ত মাদকদ্রব্য গাঁজা গুলো কৌশলে বহন করিয়া নিয়া যাইতেছিল।

মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং- ৫৪, তাং- ২৬/০১/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(ক) রুজু করতঃ বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    খুলনার দাকোপে মৎস্য চাষিদের সচেতনতায় প্রচারাভিযান সভা

    মোঃ শামীম হোসেন – খুলনা খুলনার দাকোপে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবি ও মৎস্য চাষিদের সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত। “জলবায়ু সহনশীল মাছ চাষে জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এই শ্লোগানে বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপের বারুইখালী এলাকায় খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভাটি অনুষ্ঠিত…

    চাঁপাইনবাবগঞ্জের রানিহাটী ইউনিয়নে বিভিন্ন কার্ড দেয়ার নামে সামাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে

    চাঁপাইনবাবগঞ্জে চালের ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও অসচ্ছল মানুষদের পানির পাম্প দেওয়ার নামে শতাধিক মানুষের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আব্দুস সামাদ। সোমবার (৭ জুলাই) সকালে সদর…