লালপুরের এবি ইউনিয়নে শত শত ভূয়া জন্ম নিবন্ধন ধরা,ভাঁজা মাছ উল্টে  খেতে জানেন না সংশ্লিষ্টরা

মেহেরুল ইসলাম মোহন,লালপুর উপজেলা প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার ১ নং অর্জনুপুর-বরমহাটি(এবি)ইউনিয়নে শত শত ভূয়া জন্ম নিবন্ধন ধরা পড়েছে।
ববিবার(২৭শে আগষ্ট-২৩)দুপুরে উপজেলার এবি ইউনিয়নে গিয়ে এমন তথ্যর সত্যতা পান সংবাদকর্মীরা।
তথ্য সূত্রে জানা গেছে,অত্র ইউনিয়নের শালেশ্বর এলাকার আবুল কালাম আজাদ ও বাসিয়ারা দম্পত্তির ২ কন্যা ছাড়া আর কোন সন্তান নেই কিন্তু এবি ইউনিয়নের জম্ম নিবন্ধন তথ্য বলেছে তার শামীম হোসেন নামের ১ টি ছেলে বাচ্চা আছে।তথ্যটি সম্পূর্ণ ভূয়া বলে দাবী আবুল কালাম দম্পত্তির।আবার ডহরশলা গ্রামের জিয়ারুল ও রেখা দম্পত্তির ক্ষেত্রেও একই ঘটনা।তাদের ১ মেয়ে ও দুটি ছেলে কিন্তু আরও একটি মেয়ের নামে জন্ম নিবন্ধন করেছেন ইউনিয়ন কর্তৃপক্ষ পক্ষ।
অপরদিকে পাটিকা বাড়ি এলাকায়ও ঘটিয়েছে আরেক কান্ড।শ্রীমতি নূপুরের স্বামী শিপেন দাস ৬ মাস পূর্বে মারা গেছে।পরে নূপুরের সাথে নবকুমার(ভাগিনা)এর সাথে বিবাহ দেখিয়ে তাদের পরিবারে আবার একটি শিশুর জন্ম নিবন্ধন দেখিয়েছেন।
সংবাদকর্মীরা এমন তথ্য পেয়ে ভুক্তভোগীদের নিকট জানতে চাইলে তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার করেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সংশ্লিষ্টরা কান্নায় ভেঙে পড়ে পরে কোন সদুত্তর দিতে পারেনি।এ যেন ভাঁজা মাছ উল্টে খেতে জানেন না ইউপি সংশ্লিষ্টরা।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা সংবাদ কর্মীদের জানান,তদন্ত সাপেক্ষে দ্রুত-ই প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…