রূপগঞ্জে ব্যবসায়ীর জবাইকৃত লাশ উদ্ধার 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
রূপগঞ্জে সোলাইমান নামের এক বালু ব্যবসায়ীর জবাইকৃত লাশ তার বাড়ির পাশের থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে আটটায় কাঞ্চন পৌরসভা কালাদী এলাকায়। জানা যায় সোলাইমান মিয়া (৫৭) কালাদী এলাকার মৃত আলীর ছেলে।
এলাকাবাসী আরো জানায় সোলাইমান মিয়া দীর্ঘদিন যাবত এলাকায় বালু ব্যবসাসহ জমিজমা বিক্রি করে আসছিলো।
পুর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় ফোন করে এই ব্যবসায়ীকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে এবং লাশটি তার বাড়ির পাশেই ফেলে পালিয়ে যায়।
পরে রাত ৯ টার দিকে এলাকাবাসী সোলাইমানের জবাইকৃত লাশ রাস্তার পাশে দেখতে পেয়ে সোলাইমানের বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায় উদ্ধারকৃত সোলাইমান মিয়ার লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
হত্যার সাথে জড়িত অপরাধীদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…