মুনিয়া ধর্ষণ ও হত্যাকান্ড

সুমন খান:
মুনিয়া ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারঃ
যে হত্যাকাণ্ডের বিচার দেখার অপেক্ষায় সমগ্র জাতি। এই মামলায় নির্ধারন হবে, প্রভাবশালী সাদা রং এর অপরাধীদের বিচারের সম্মুখীন করা যায় কিনা? আইন সকলের প্রতি সমান কিনা?
ওনারা এসে গেছেন।
এই হত্যাকাণ্ডের ১ নং আসামি আনভির আসামি থাকা অবস্থায় (জামিন ব্যাতিত) পতিত শেখ হাসিনার সাথে সরকারি সফরে গিয়েছিল। আর এক আসামি আনভির এর বাবা শাহ আলম বলেছিলেন তিনি আজীবন হাসিনার সঙ্গে থাকবেন এমনকি মরার পরেও থাকবেন।
এহেন পরিস্থিতিতে ফরমায়েসী তদন্ত করে পার পাওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল অপরাধীরা। কামিয়েছে যে যার মত। আপীল পেন্ডিং।
গতকাল (০৪.০৩.২৫) এই আপীল শুনানির তালিকায় ছিল। অপর পক্ষ সময় নিয়েছে।
আগে এই মামলায় আসামি পক্ষে আওয়ামী ঘরোনার আইনজীবী দেখতাম। গতকাল ধর্ষনকারী ও খুনিদের (alleged) পক্ষে দেখলাম জাতীয়তাবাদী ঘরানার বড় বড় আইনজীবী। এসে গেছেন ওনারা। আসামি পক্ষ ইতিমধ্যে বাতাস যেদিকে, সেদিকে পাল তুলেছে। এভাবেই পাল তুলে সাব্বির হত্যাকান্ড খেয়ে ফেলেছে।
গত ৪ বছর ধরে আইনী যুদ্ধ চালিয়ে যাচ্ছি, ন্যায় বিচারের জন্য। চলবে যুদ্ধ শেষ পর্যন্ত। মুনিয়া হত্যাকাণ্ডের বিচার কোন দিকে যাবে, তা সময় বলে দিবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…