আমিনূর ইসলাম রাব্বি
ব্যুরো প্রধান,ময়মনসিংহ বিভাগ
গত ১০ই, নভেম্বর-২০২৩ ইং তারিখ, রোজ শুক্রবার অনলাইনের মাধ্যমে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র- মোঃ ইকরামুল হক টিটু। ১৫ ই, নভেম্বর ২০২৩ আনুষ্ঠানিক ভাবে তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এতে (মসিক) ১৩,১৪,১৫, নং ওয়ার্ড এর বিজয়ী ঘোষিত হন ১৪ নং ওয়ার্ড (চরপাড়া) নিবাসী (অনার্স অধ্যয়নরত যুবক) আরিয়ান আহমেদ কাইয়ুম।
প্রকল্প ব্রিপ: সিরাক বাংলাদেশ ও ময়মনসিংহ সিটিকর্পোরেশন এর যৌথ উদ্দ্যোগে উক্ত নির্বাচনে নির্বাচিত যুব কাউন্সিলরগণ সিটি কর্পোরেশনের মেয়রের সরাসরি তত্ত্বাবধানে (মেয়র উক্ত নগর যুব কাউন্সিলের সভাপতিত্ব করবেন) ও ওয়ার্ড কাউন্সিলরবৃন্দের সাথে সমন্বয়ের মাধ্যমে নগরের উন্নয়ন কার্যক্রমে যুবদের পরামর্শ প্রদান, ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করবেন। এছাড়াও প্রকল্পটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা—১১ ও ১৬ (SDG-11 and SDG-16) অর্জনে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে। UNDEF এর অর্থায়নে প্রকল্পটির সাথে আরও সম্পৃক্ত রয়েছে UN-Habitat (জাতিসংঘের অঙ্গসংস্থা), যা World Urban Youth Councils Network তৈরির মাধ্যমে বিশ্বব্যাপী নগর যুব কাউন্সিল গঠন, বাস্তবায়ন ও সহযোগিতা করে আসছে।
বিজয়ী যুবক আরিয়ান আহমেদ কাইয়ুম এর সামাজিক ও ছাএ রাজনৈতিক অবস্থানও বেশ এগিয়ে আছে। তাহার পিতা-মোঃ মফেজ আলী ( ব্যবসায়ী ও ময়মনসিংহ মটরযান মালিক সমিতির সদস্য) ও মাতা-মোছাঃ শিরীন আক্তার( গৃহীনী)। তিন ভাই বোনের মধ্যে সে ২য়। ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে সুনামের সহিত ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিক পাস করে বর্তমানে অনার্সে অধ্যয়নরত রয়েছেন।
তাহার সামাজিক ও ছাত্র রাজনৈতিক অবস্থান নিম্নে –
সক্রীয় কর্মী,বাংলাদেশ ছাত্রলীগ,ময়মনসিংহ মহানগর শাখা।
সাংগঠনিক সম্পাদক- কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটি,বাংলাদেশ আওয়ামী নবীনলীগ।
সাবেক সফল সভাপতি ও
দুইবারের সফল সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী নবীনলীগ ময়মনসিংহ জেলা শাখা।
সাবেক সভাপতি-জয় বাংলা ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখা।
চেয়ারম্যান, মানবতার সেবা সংস্থা, ময়মনসিংহ।
সভাপতি-স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা, ময়মনসিংহ জেলা শাখা।
সহ-সভাপতি-হেল্প প্লাস ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি।
সহ-সভাপতি-ময়মনসিংহ যুব সংঘ ময়মনসিংহ জেলা শাখা।
যুগ্ন সাংগঠনিক সম্পাদক -সেভ ফিউচার ফাউন্ডেশন, ময়মনসিংহ মহানগর শাখা। সভাপতি –
মানবতার সেবা সংস্থা ময়মনসিংহ জেলা শাখা।
সাবেক সহ-সভাপতি-
স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা।
সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক -গ্রীণ লাইফ ব্লাড ফাউন্ডেশন সহ আরও অনেক সামাজিক কার্যক্রমের সহিত জড়িত রয়েছেন।
তিনি বলেন, তাহার এ বিজয় তার একার নয়,সমস্ত এলাকাবাসীর বিজয়। তাদের স্নেহ ভালোবাসা ও সার্বিক সহযোগিতার পরিশ্রমের ফলেই আজ তার এ বিজয়। বিশেষ করে তার পরিবারের মা- বাবা, ভাই ও বোন সহ বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন সকলের সার্বিক সহযোগিতায় ও উৎসাহ উদ্দীপনায় তিনি এই যুব কাউন্সিল নির্বাচন করার অনুপ্রেরণা পান। বিজয়ী হওয়ার পর তিনি পূর্বের ন্যায় সমাজের ভালোর জন্য সকলের সু-পরামর্শে, মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, এবং মাদক কে না বলে,যুবদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলায় যুবদের সম্পৃক্তকরণ সম্পর্কেও অবহিত করেন।এছাড়াও সমাজে, বাল্য বিবাহ রোধ,অসহায় দের সহজোগিতা, বিশেষ করে অসহায় ছিন্নমূল মানুষের জন্য স্বাস্থ্য সেবা সুনিশ্চিত, এবং তাদের পুনর্বাসন সহ সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এবং স্থানীয় এলাকাবাসীর সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে একটি স্মার্ট ওয়ার্ড গঠনে নিরলস কাজ করে যেতে চান তিনি।








