মণিরামপুর পল্লী বিদ্যুৎ এর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত চাকরির দাবিতে কর্মবিরতি সমাবেশ

আব্দুল্লাহ আল মামুন যশোর

বৈষম্য নিপাত যাক পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক।
এই স্লোগান কে সামনে রেখে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ সদর দপ্তরে কর্মকর্তা, কর্মচারীদের, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি সমাবেশ।

মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুনগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে BREB-PBS একীভূতকরণ মিটার-রিডার কাম মেসেঞ্জার, চুক্তি ভিত্তিক হইতে মুক্তি পেতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত চাকরি করনের দাবিতে এই কর্মবিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মবিরতি (বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরী গ্রাহক সেবা সচল রেখে দাবী আদায়ে না হওয়া পর্যন্ত চলতে থাকবে কর্মবিরতি সমাবেশ।

মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রাম কুমার ঘোষ গনমাধ্যম কে জানান আমাদের দাবি পূরণ না হলে ঢাকা আর ইবির অফিস ঘেরাও করা হবে। একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের আন্দোলন থামবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…