বেইলি রোড থেকে ছয় লক্ষ টাকা ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ……ডিবি পুলিশ

সুমন খান:

রাজধানীর রমনা থানা এলাকা থেকে ছয় লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ বাপ্পী মল্লিক (৩৭) মোঃ রুবেল মিয়া (৩৫), গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২০৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৪ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১২:১০ ঘটিকায় রমনা থানাধীন বেইলি রোডের বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন এর সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগ মঙ্গলবার (০৪ মার্চ ২০২৫ খ্রি.) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি ইয়াবাসহ বেইলি রোডের বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন এর সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১২:১০ ঘটিকায় উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম। অভিযানকালে মাদক কারবারি বাপ্পী মল্লিক ও রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ২০৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃতরা এসব ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…