‌বাগেরহাট শহরে রেলরোডে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি।

মেহেদী হাসান নয়ন, বাগেরহাট
বাগেরহাট শহরের রেল রোডে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। ৯০ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে চোরের দল। দোকানের পিছনে একটি প্রিন্টিং প্রেসের দরজার তালা ভেঙে সেখানে প্রবেশ করে ওয়াল কেটে চোরেরা স্বর্ণের দোকানে প্রবেশ করে বলে জানা গেছে। শনিবার (২৬ আগস্ট) রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। প্রনব জুয়েলার্স নামের ওই দোকানটি দীর্ঘদিন যাবত সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রনব জুয়েলার্সের মালিক প্রবীর কুমার সরকার জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে গেছেন তিনি। তার দোকানে কোন কর্মচারী নেই, নিজেই ব্যবসাটি দেখভাল করেন। শনিবার ভোর পাঁচটার দিকে পাশের দোকানদারের মাধ্যমে খবর পান যে, তার দোকান চুরি হয়েছে। ছুটে এসে দেখেন দোকানের পিছন থেকে ওয়াল কেটে ভিতরে প্রবেশ করে ৯০ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে চোরের দল। তারা ভিতরে তছনছ করেছে। কয়েকটি সিসি ক্যামেরাও ভাঙচুর করেছে তারা।
ঘটনার বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…