পত্নীতলায় নার্স ও মিডওয়াইফারিদের কর্মবিরতি পালন

ব্রেলভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে ৩দিন ব্যাপী কর্ম বিরতি কর্মসূচীর ২য় দিনে মঙ্গলবার কর্ম বিরতি পালন করা হয়েছে।

১ দফা দাবিতে কর্মসূচীর ১ম দিনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি চলাকালীন সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লার কার্যালয়ে একটি স্মারকলীপি প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, ২য় দিনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি চলাকালীন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র নার্স ইনচার্জ মিনতী রাণী, সুলতান বেগম, আব্দুর রউফ, রওশন আরা বেগম, পিয়াংকা শীল, রাশেদা বেগম, নাজমা বেগম, মমতাজ বানু, ফারহানা বেগম প্রমুখ। কর্মসূচীর ৩য় দিন সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ৫ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে তারা জানান ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…

    খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ

    মোঃ শামীম হোসেন – খুলনা খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান ৩১ আগস্ট  (রবিবার) দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর-সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খুলনার জেলা প্রশাসক হিসেবে পদায়নের আগে মো: তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন…