পটুয়াখালীতে ১৩ বছরের শিশু ধর্ষন মামলার আসামি আটক।

মোঃযুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীতে চাঞ্চল্যকর শিশু ধর্ষনের অভিযোগে শফিক হাওলাদার (২২) নামের একজনকে আটক করেছে র‍্যাব-৮। আটককৃত শফিক সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের সিকেওয়াবুনিয়া গ্রামের বাসিন্দা জসিম হাওলাদার এর ছেলে।

মঙ্গলবার ২’রা এপ্রিল তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালী র‍্যার-৮,সিপিসি-১ কোম্পানি কমান্ডার এর একটি বিশেষ অভিযানীক দল বরিশাল মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে জসিমকে আটক করে।

র‍্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেল রানা জানান- গত ২৯ মার্চ সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামের ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হলে বিষয়টি র‍্যাব-৮ এর নজরে আসে। পরে র‍্যাব-৮ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে আটক করে।

র‍্যাব সুত্রে – গত ২৯ মার্চ ১৩ বছরের এক শিশু পাশের বাড়িতে পিয়াজ আনতে গেলে অভিযুক্ত আসামী শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা জড়ো হলে কৌশলে অভিযুক্ত আসাামী পালিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী শিশুর মা পটুয়াখালী সদর থানায় বাদী হয়ে একটি মামলা করেন। অভিযুক্ত আসামীর বিরুদ্ধে মামলার রুজু প্রক্রিয়াধীন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…