নতুন ওসি এসে জুয়ারি ধরে চমক লাগিয়ে দিলেন জলঢাকা উপজেলায়।

মোঃ মিরাজুর রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি।

নীলফামারী জেলার জলঢাকা থানার নতুন ওসি মহাদয় জয়েন করার কয়েক দিনের মাথায় ১৪ জন জুয়ারি ধরে চমক লাগিয়ে দিলেন জলঢাকায়।জুয়ারি ১৪ জন হলেন
জলঢাকা সাবেক কমিশনার সহ মোট ১৪ জন জুয়ারী কে গ্রেপ্তার করেছেন জলঢাকা থানার পুলিশ। আজ শুক্রবার রাত ৭.৫০ মিনিটে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রতিবেদকে বলেন, ‘তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জলঢাকা পৌরসভার মাথাভাঙা ওয়ার্ডের হাসানুর রহমান (৩৬), বাবু চন্দ রায় (৪২), বিনয় দাস (৪২), রহিদুল ইসলাম (৩৩), আব্দুল মজিদ (৫৪), আমিনুল্লাহ (৫৯), শ্রী শৈইলান চন্দ (৩৩), ইসমাইল হোসেন (৬৫), বালাগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের তাপস চন্দ্র রায় (২৯), বগলাবাড়ি গ্রামের ছৈইদিব চন্দ্র রায় (৩৪), পরিমল চন্দ্র রায় (৩৫), জিয়া চন্দ্র রায় (৪৭), দন্দি পরি এলাকার কামরুজ্জামান (৫২), মুদিপাড়া এলাকার হামিদুর রহমান (৫৩) । গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছে নগদ অর্থ খেলার সরঞ্জামতি ও বিভিন্ন মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।যাহা পুলিশ হেফাজতে আছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জুয়ার সঙ্গে জড়িত। বিভিন্ন প্রলোভন ও নানান কৌশলে বিভিন্ন ভাবে প্রতারণা করে কয়েক কোটি টাকা নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় । আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হবে।আগামীকাল মামলা দিয়ে কোর্টে চালান দিবেন বলে ওসি মহাদয় আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানিয়েছেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…